ইতিহাস
নিউজ ডেস্ক
শেয়ার করুন
স্যার মুহাম্মদ ইকবাল, আল্লামা ইকবাল নামে ব্যাপক পরিচিত ছিলেন।
বিভাগপূর্ব ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ, শিক্ষবিদ ও ব্যারিস্টার ছিলেন।তার ফার্সি ও উর্দু কবিতা আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। তাকে পাকিস্তানের আধ্যাতিক জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ইকবাল তার ধর্মীয় ও ইসলামের রাজনৈতিক দর্শনের জন্যও বিশেষভাবে সমাদৃত ছিলেন।
জীবন ও কর্ম
আল্লামা মুহাম্মদ ইকবাল (জন্ম নভেম্বর ৯, ১৮৭৭; শিয়ালকোট, পাঞ্জাব – মৃত্যু: এপ্রিল ২১, ১৯৩৮) ছিলেন বিভাগপূর্ব ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ। তাঁর ফার্সি ও উর্দু কবিতা আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। ইকবাল তাঁর ধর্মীয় ও ইসলামের রাজনৈতিক দর্শনের জন্যও বিশেষভাবে সমাদৃত ছিলেন। তাঁর একটি বিখ্যাত চিন্তা দর্শন হচ্ছে ভারতের মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন। এই চিন্তাই বর্তমান পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টিতে ভূমিকা রেখেছে। তাঁর নাম মুহাম্মদ ইকবাল হলেও তিনি আল্লামা ইকবাল হিসেবেই অধিক পরিচিত। আল্লামা শব্দের অর্থ হচ্ছে শিক্ষাবিদ । তাঁর ফার্সি সৃজনশীলতার জন্য ইরানেও তিনি ছিলেন সমধিক প্রসিদ্ধ; তিনি ইরানে ইকবাল-ই-লাহোরী নামে পরিচিত।
আল্লামা ইকবালের ১২৯৪ হিজরী ৩রা যিলকদ মোতাবেক ১৮৭৭ খৃস্টাব্দে ৯ই নভেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সিয়ালকোটে জন্মগ্রহণ করেন। আল্লামা ইকবালের পিতার নাম শেখ নূর মুহাম্মদ। তিনি ছিলেন একজন সূফী-দরবেশ শ্রেণীর লোক। ইলমে তাছাউফের প্রতি তার ছিল প্রবল আকর্ষণ। নামায, রোযা, তাসবীহ-তাহলীল, মোরাকাবা-মোশাহাদার মাধ্যমে তিনি অতিবাহিত করতেন দিবসের অধিকাংশ সময়। শিখ শাসনের যাতাকলে পিষ্ট হয়ে শিখ-মুসলিম দাঙ্গার সময় কাশ্মীর ছেড়ে সিয়ালকোটে বসতি স্থাপন করেন তিনি। আল্লামা ইকবালের মাতা ইমাম বিবিও ছিলেন পিতার মতই একজন ধর্মভীরু পরহেযগার মহিলা।
আল্লামা ইকবাল তাঁর ছেলের সাথে জাবেদ ইকবাল ১৯৩০ সালে।
(ইকবালের মা, যিনি ১৯১৪ সালের ৯ নভেম্বর মৃত্যুবরণ করেন। ইকবাল তাঁর মৃত্যুর পরে কাব্যিক আকারে প্যাথো অনুভূতি প্রকাশ করেছিলেন।)
শিক্ষা জীবন
পাঞ্জাবের বৃটিশ আর্মির কাছে শিখদের পরাজয়ের পর খ্রিষ্টান মিশনারীরা শিয়ালকোটে শিক্ষা প্রচারের উপর গুরুত্ব দিতে শুরু করেন। এই সময়েই শিয়ালকোটে স্কটিশ মিশন কলেজ স্থাপিত হয়। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত এ কলেজ লিবারেল আর্টস্ এর কোর্সসমূহের অনেকগুলোতেই আরবি ও ফার্সি ভাষা মাধ্যমে শিক্ষাদান করা হতো। যদিও এই সময় বেশীর ভাগ স্কুলেই ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার শুরু হয়। এই স্কটিশ মিশন কলেজেই ইকবাল সর্বপ্রথম আধুনিক শিক্ষা প্রাপ্ত হন।
ইকবাল তাঁর কাব্য প্রতিভার স্বীকৃতি পান তাঁর শিক্ষক সাইয়িদ মীর হাসানের কাছ থেকে। ১৮৯২ সালে ইকবাল স্কটিশ মিশন কলেজ হতে তাঁর পড়াশোন শেষ করেন। একই বৎসরে গুজরাটি চিকিৎসকের মেয়ে করিম বিবির সাথে তাঁর বিয়ে হয়। তাঁদের বিচ্ছেদ হয় ১৯১৬ সালে । এই বিয়েতে ইকবালের তিনটি সন্তান ছিল।
১৮৮৫ সালে স্কটিশ মিশন কলেজের পড়াশোনা শেষ করে ইকবাল লাহোরের সরকারী কলেজে ভর্তি হন। দর্শন, ইংরেজি ও আরবি সাহিত্য নিয়ে তিনি পড়াশোনা করেন এখান থেকে তিনি স্বর্ণ পদক নিয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৮৯৯ সালে যখন তিনি মাষ্টার্স ডিগ্রী লাভ করেন ততদিনে তিনি সাহিত্য অঙ্গনে পরিচিত ব্যক্তিত্ব।
মাষ্টার্স ডিগ্রীতে পড়বার সময় ইকবাল স্যার টমাস আর্নল্ড এর সংস্পর্শে আসেন। এই শিক্ষাবিদ ইসলাম ও আধুনিক দর্শনে বুৎপত্তি অর্জন করেছিলেন। ইকবালের কাছে তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধ হিসেবে কাজ করেছিলেন। স্যার টমাস আর্নল্ডই ইকবালকে ইউরোপে উচ্চ শিক্ষায় অনুপ্রাণিত করেছিলেন।
দাম্পত্য জীবন
১৮৯৩ সালে মাত্র ১৬ বছর বয়সে পারিবারিক প্রথা অনুযায়ি ইকবাল গুজরাটের সিভিল সার্জন খান বাহাদুর আতা মুহাম্মদের কন্যা করিম বিবি কে বিয়ে করেন। এই স্ত্রীর গর্ভে তাঁর কন্যা মেরাজ বিবি ও পুত্র আফতাব ইকবালের জন্ম হয়। এ স্ত্রীর সাথে তার মনোমালিন্য হলে তারা আলাদা বাস করতে থাকেন। প্রথম স্ত্রীর সাথে বিচ্ছিন্নতার পর এক কাশ্মিরী পরিবারের সরদার বেগম নামীয় মহিলার সাথে তাঁর দ্বিতীয় বিবাহ হয়। এই স্ত্রীকে তিনি বিবাহের চার বছর পর ঘরে তোলেন এবং তার গর্ভেই ১৯২৪ সালে জাবিদ ইকবালের জন্ম হয়। ইকবালের তৃতীয় বিবাহ ১৯১২ সালে লুধিয়ানানিবাসী মোখতার বিবি’র সাথে। সন্তান প্রসবকালে তার মৃত্যু হয়। শেষ জীবনে ইকবাল অসুস্থ হয়ে পড়েলে প্রথম স্ত্রী করিম বিবির ধারস্থ হন এবং মৃত্যু পর্যন্ত এই স্ত্রীই তাঁকে সঙ্গ দেন।
কর্মময় জীবন
১৯২৩ সালে বৃটিশ সরকার ইকবালকে নাইট খেতাব দিয়ে সম্মানিত করে। তার এই নাইট প্রাপ্তি ভক্ত অনুরাগীদের মাঝে ভূল বুঝাবুঝির সৃষ্টি হয়। বিরুদ্ধবাদী কবিরা ব্যাঙ্গাতœক কবিতা লিখে তাঁকে আক্রমণ করে। এমনকি তার বন্ধুরা চিঠি লিখে তার মতামত জানতে চায় এবং আশ্বস্ত হতে চায় ঘটনা যেন কোন ক্রমেই তাঁর স্বাধীন মতামত প্রকাশে কিংবা কওমের প্রতি খেদমতে বাঁধার সৃষ্টি না করে। আল্লামা ইকবাল বাকী জীবন কর্মের মাধ্যমে প্রমাণ করেগেছেন যে, তিনি কখনো দুর্দশাগ্রস্থ মুসমানদের কথা ভুলন নি।
প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কালীন সময়ে উপ-মহাদেশের নৈরাজ্যপূর্ণ অবস্থা বিশেষ করে মুসলমানদের দু:খজনক চিত্র তাঁকে ব্যথিত করে তোলে। তিনি বুঝতে পারেন, রাজনৈতিক েেত্র শক্তিশালী হওয়া ছাড়া এই সমস্যা থেকে মুসলমানদেও উত্তরণ আর সম্ভব নয়। মুসলমানদের প্রতিটি সমস্যায় গুরুত্বপুর্ণ ভূমিকা রাখার ল্েয আমৃত্যু রাজনীতির কঠিন ময়দানে বিচরণ করেন তিনি। তিনি ১৯২৬ সালে পাঞ্জাব প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯২৭ সালে বৃটিশ সরকার ভবিষ্যৎ ভারতীয় শাসনতন্ত্রের পটভূমি তৈরীর প্রত্যাশায় “সাইমন কমিশন” প্রেরন করলে কংগ্রেস দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু করে। এমন পরিস্থিতিতে আল্লামা ইকবাল নওয়াব জুলফিকার আলী খান ও মাওলানা মোহাম্মদ আলীর সাথে যৌথভাবে এক বিবৃতি প্রকাশ করে কমিশনকে সহযোগীতার আশ্বাস দেন। তিনি মুসলমানদের ল্য করে বলেন, যদি আমরা কমিশনকে সহায়তা না করি তবে বৃটিশরা মুসলমানদের স্বার্থকেই বিঘিœত করবে। আল্লামা ইকবালের এই ধারণা বৃটিশদের শাসন পরিচালনায় মুসলমানরা হারে হারে টের পেয়েছিল। বৃটিশরা সবসময় মুসলমানদের কাছ থেকে মতা দখল করার কারণে মুসলমানদেরকেই প্রধান প্রতিবন্ধক হিসেবে বিবেচনা করছে। যা তাদের দীর্ঘ দিনের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ হয়েছে।
মুসলমান শাসনের অবসানের পর কাশ্মীরের মুসলমানরা নানাবিধ নির্যাতন ও লাঞ্চনার শিকার হয়। অসহায় কাশ্মীরী মুসলমান ভাইদেরকে সাহায্য-সহযোগিতা করার জন্য লাহোরে চলে আসা কাশ্মীরীরা আঞ্জুমান নামে একটি সংগঠন গড়ে তোলে। ইংল্যান্ড থেকে ফেরার পর আল্লামা ইকবাল এই সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। যেহেতু তিনিও ছিলেন মুলতঃ কাশ্মীরী। তার পূর্বপুরুষ নির্যাতনের শিকার হয়েই কশ্মীর ছেড়ে চলে আসেন।
১৯৩০ সালের দিকে মুসলমানদের প্রতি যুলুম-নির্যাতন অত্যধিক পরিমাণে বেড়ে যায়। ডোগরা মহারাজার ক্রমবর্ধমান জুলুম, নির্যাতনের প্রতিবাদে লাহোরে সর্বভারতীয় কাশ্মীর সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে কাশ্মীর প্রশাসনের অন্যায় নির্যাতনের সমালোচনা করে প্রস্তাব গৃহিত হয়। আল্লামা ইকবাল এই প্রস্তাবের প্রতি একাত্মতা পোষন করেন। এ সময় তিনি মুসলিম কনফারেন্সের সভাপতি ছিলেন। তিনি কাশ্মীরিদের সার্বিক সমস্যার কথা সরকারের কাছে যথাযথ ভবে তুলে ধরেন। এর প্রেেিত সরকার ব্যবস্থা গ্রহণ করলে কাশ্মীরিদের সমস্যা কিছুটা হলেও সমাধান হয়।
১৯৩২ সালে আলোয়ার রাজ্যের মহারাজা কর্তৃক নির্যাতিত মুসলমানগণ ‘খাদেমুল মুসলিমিন’ নামে একটি সংগঠন দাঁড় করালে মহারাজার সরকার এটিকে বেআইনী ঘোষণা করে। এ অন্যায় আদেশের প্রতিবাদে মুসলমানরা বিােভ করলে তাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে শহীদ হন প্রায় এক শত মুসলমান। এরপর শুরু হয় গণ-গ্রেফতার। বাড়ী ঘরে ছেড়ে পালাতে থাকে মুসলমানগণ। এই অন্যায় আচরণের প্রতিকার চেয়ে আল্লামা ইকবাল ভাইসরয় লর্ড ওয়েলিংটনের নিকট একটি স্মারক লিপি পেশ করেন। পরিণতিতে মুসলমানগণ ফেরারী জীবন ছেড়ে বাড়ী ফেরার সুযোগ পায়।
১৯৩৬ সালে আল্লামা ইকবাল পাঞ্জাব মুসলিম লীগ পার্লামেন্টারী বোর্ডের সভাপতি নিযুক্ত হন। একই সালে পাঞ্জাব মুসলিম লীগ পুনর্গঠনের লে অনুষ্ঠিত সভায় সর্ব-সম্মতিক্রমে প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি ঘোষণা করা হয় তাকে। ১৯৩৮ সালে লাহোরে মসজিদের দখল নিয়ে শিখ-মুসলমান দাঙ্গার সময় আল্লামা ইকবাল মসজিদ পুনরুদ্ধারে শাহাদাত প্রত্যাশি মুসলমান যুবকদের উৎসাহ যোগান। এক কথায় ১৯২৬ থেকে ১৯৩৮ সালের মধ্যে আল্লামা ইকবাল মুসলমানদের স্বার্থসংশ্লিষ্ট প্রত্যেকটি আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এরপরও কেউ কেউ আল্লামা ইকবালের রাজনৈতিক কার্যকলাপের সমালোচনা করেন। কিন্তু তৎকালীন পরিস্থিতির বিচারে একজন মুসলমানের এরচেয়ে কতটুকু বেশী করার সুযোগ ছিল তা কিন্তু প্রশ্ন সাপে। সার্বিক বিবেচনায় ভারতীয় মুসলমানদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে আল্লামা ইকবালের অবদান অত্যন্ত তাৎপর্যবহ। তিনিই সর্ব প্রথম মুসলিম লীগের অধিবেশনে ভারতের উত্তর-পশ্চিম অঞ্চলে পৃথক মুসলিম রাষ্ট্রের দাবী উত্থাপন করেন। এই দাবীই পরবর্তীতে পাকিস্তান সৃষ্টির আন্দোলনের সূচনা করে।
সব চেয়ে বড় কথা হল আল্লামা ইকবাল কেবল মাত্র রাজনীতি নিয়েই ব্যস্ত থাকেন নি। জ্ঞানচর্চা ও গবেষণার কাজ তিনি চালিয়ে যান সমান তালে। ১৯২৮ সালের ডিসেম্বর মাসে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়েই ৬টি বক্তৃতা দেন তিনি। এর পরপরই বাঙ্গালুর হায়দারাবাদ এবং আলীগড়ে বক্তৃতা দেয়ার আমন্ত্রণ পান। তার এ সকল বক্তৃতা The Reconstruction of Religious Thought in Islam নামক পুস্তকে প্রকাশিত হয়। যা আল্লামা ইকবালের চিন্তার গভীরতার স্বাক্ষরক বহন করে।
রচনাবলী
ইকবাল গদ্য-পদ্য উভয় রচনাতেই ছিলেন সিদ্ধ হস্ত। তিনি ছিলেন মুক্তছন্দ কবি ও লেখক। তিনি লেখালেখি করেছেন বিভিন্ন বিষয়ের উপর। অর্থনীতির মত জটিল বিষয় থেকে শুরু করে আধ্যাত্মিকতার মতো বিমূর্ত বিষয় পর্যন্ত উঠে এসেছে তাঁর লেখায়। গ্রন্থ রচনা ছাড়াও তিনি বিস্তর প্রবন্ধ লিখেছেন। রাজনৈতিক প্রয়োজনে তৈরী করতে হয়েছে বিবৃতি, দিতে হয়েছে সাাতকার। ধর্মীয় নেতা, সাংবাদিক, রাজনীতিবিদ ও পন্ডিতদের সাথে আজীবন চিঠিপত্র বিনিময় করেছেন তিনি। আল্লামা ইকবাল তার জীবনের অতি গুরুত্বপূর্ণ সময় ইংল্যান্ডে অবস্থানকালে রচনা করেন মাত্র ২৪টি কবিতা। তাও এর অধিকাংশই তার বন্ধু “মাখজান” সম্পাদক আব্দুল কাদিরের অনুরোধে। কবি-জীবনের প্রাথমিক পর্যায়ে ইকবাল উপর উর্দু কবি “দাগ”-এর প্রভাব ছিল প্রবল। পরবর্তীতে “কবি গালিব” ও “কবি হালী”-এর প্রভাবে গতানুগতিকা ছেড়ে তাঁর কবিতা সম্পূর্ণ নতুন খাতে প্রবাহিত হয়। আল্লামা ইকবাল সর্বপ্রথম ১৮৯৯ সালে লাহোরে “আঞ্জুমানে হিমায়াতে ইসলাম”-এর বার্ষিক সভায় জনসমে কবিতা পাঠ করেন। কবিতার শিরোনাম ছিল “নালায়ে ইয়াতিম” (অনাথের আর্তনাদ)। ১৯১১ সালের এপ্রিল মাসে একই সংগঠনের বার্ষিক সভায় তার আলোড়ন সৃষ্টিকারী খন্ডকাব্য “শিকওয়া” পাঠ করেন। এর প্রভাবে আল্লামা ইকবালের আলোচনা-সমালোচনা শুরু হয় ব্যাপকভাবে। এরই প্রেেিত তিনি রচনা করেন আরেকটি যুগান্তকারী খন্ডকাব্য “জাওয়াবে শিকওয়া”। এরপর একে রচনা করতে থাকেন অসংখ্য কবিতা। এই কবিতার মাধ্যমেই পাওয়া যায় তার চিন্তা-ধারার প্রকৃত পরিচয়। তার রচিত গ্রন্থাবলী হচ্ছে-
(১) ইলমুল ইকতিসাদ
অর্থনীতির উপর লেখা উর্দুভাষার প্রথম পুস্তক। তিনি এটি লাহোর সরকারী কলেজের সহকারী অধ্যাপক থাকাকালীন সময়ে রচনা করেন।
(২) তারিখ-ই-হিন্দ
বইটির মূল কপির সন্ধান পাওয়া যায়না এখন। এর একটি সংস্করণ অমৃতসর থেকে প্রকাশিত হয়।
(৩) আসরার-ই-খুদী
আল্লামা ইকবালের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে এই “আসরার-ই-খুদী”। এটি ১৯১৫ সালে প্রকাশিত হয়। এই বই প্রকাশের পর সাড়া পড়ে যায় সর্বত্র। কিন্তু সূফী তরীকার অনুসারীরা এই পুস্তক প্রকাশকে প্রসন্ন দৃষ্টিতে গ্রহণ করেননি। কেননা ইকবাল এই গ্রন্থে সূফী কবি হাফিজ শিরাজীর তীব্র সমালোচনা করে ৩৫টি কবিতা লিখেছিলেন। উত্তেজনা এতই চরম আকার ধারণ করেছিল যে, ইকবালের চিন্তাধারার সমালোচনা কওে খান বাহাদুর পীরজাদা মোজাফফর আহমদ ‘ফজলে রাজ-ই-বেখুদী’ নামে একটি দীর্ঘ কবিতা প্রকাশ করেন। ইকবাল পরবর্তী সংস্করনে উল্লেখিত ৩৫টি কবিতা বাদ দিয়ে দেন। প্রখ্যাত প্রাচ্যবিদ আর,এ, নিকলসন ১৯২০ সালে এর ইংরেজী তরজমা করেন প্রকাশ করেন।
(৪) রমুযে বেখূদী
প্রকৃতপে আসরার-ই-খূদীরই ক্রম সম্প্রসারিত এই সংকলনটি ১৯১৮ সালে রমুযে বেখুদী নামে প্রকাশিত হয়। আর্থার জন আর্বারী এটি ইংরেজীতে অনুবাদ করেন।
(৫) পায়াম-ই-মাশারিক
এই বইটি প্রকাশিত হয় ১৯২৩। এ সময়ে ইকবাল কবি হিসেবে অর্জন করেছেন সর্বজন স্বীকৃতি। তাঁর কবিতা এগিয়ে চলেছে পূর্ণ-পরিনতির দিকে। তিনি এ কাব্যে পাশ্চাত্য দর্শনের পাশাপাশি প্রাচ্যের কোরআনী চিন্তার ফসলকেও তুলে এনেছেন। এই কাব্যাটি গ্যাটের চিন্তাধারার অনুসরণে রচনা করেন। এতে মোট আশিটি কবিতা সংকলিত হয়েছে।
(৬) বাঙ্গ-ই-দারা
ইকবালের কবি জীবনের শুরু উর্দু কবিতার হাত ধরে। আর এই কাব্যটি উর্দু কবিতা সংকলন। উর্দুতেই তিনি রচনা করেছিলেন তাঁর শ্রেষ্ঠ দেশাতœবোধক এবং জনচিত্তে আগুন ধরানো কবিতাসমূহ। ১৯২৪ সালে তিনি বাঙ্গ-ই-দারা নামে এ সকল উর্দু কবিতার সংকলনটি প্রকাশ করেন। এ কাব্যের কবিতাগুলো দেশাত্ববোধক, প্রকৃতি প্রীতি ও ইসলামী অনুভূতি এই তিনটি অংশে বিভক্ত।
(৭) যবুর-ই-আযম
ইকবালের সর্বশ্রেষ্ঠ ফার্সী কবিতা সংকলন যবুর-ই-আযম। ১৯২৭ সালে প্রকাশিত হয়। এর দুটি অংশের প্রথম অংশে ুদ্র কবিতা ও গীত এবং দ্বিতীয় অংশের নাম গুলশান-ই-রাজ-ই-জাদীদ। এখানে ইকবাল তার বিশিষ্ট দার্শনিক ভঙ্গিতে বর্তমান পৃথিবীর সমস্যাবলীর।
চিন্তা ও দর্শন
ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন ব্যর্থ হলো। ব্রিটিশ রাজের সন্দেহের আঙুল গিয়ে পড়লো মুসলিমদের উপর। শুরু হলো নিপীড়নের নয়া ইতিহাস। বস্তুত তখন পৃথিবীতেই জাতিগতভাবে মুসলিমদের অবস্থা ভয়াবহ। বাইরে থেকে সাম্রাজ্যবাদের আঘাত আর ভেতর থেকে কুসংস্কারের দৌরাত্ম। এমন সিদ্ধান্তমূলক সময়েই ভারত ভূমিতে আগমন করলেন তিনি।
(তার লেখা পরবর্তী প্রজন্মের হৃদয়ে দিয়েছে বিপ্লবের শক্তি)
আল্লামা ইকবাল। ইউরোপে পরিচিত Poet of The East হিসেবে। তার লেখা পরবর্তী প্রজন্মের হৃদয়ে দিয়েছে বিপ্লবের শক্তি। বুদ্ধিবৃত্তিক চর্চায় দিয়েছে নতুন মাত্রা। আফগানিস্তান, ইরান, তুরস্ক থেকে শুরু করে পৃথিবীর নানা প্রান্তে ইসলাম চিন্তকদের পুনরুজ্জীবনের প্রচেষ্টার পেছনে তার বাক্য অনুপ্রেরণার মতো। পাকিস্তানের আধ্যাত্মিক পিতা। ইরানের ইসলামি বিপ্লবের পেছনেও তার চিন্তা। খোদ সৈয়দ আলি খোমেনি ১৯৮৬ সালে ঘোষণা করেন,
“ইরান ইকবালের স্বপ্নের বাস্তবায়ন। আমরা তার দেখানো পথে হাঁটছি।”
১৯০৫ সালে পাড়ি জমান ইউরোপে। এই আবহাওয়া পরিবর্তন তাকে পুরোপুরি বদলে দিল। ম্যাকটাগার্ড এবং জেমস্ ওয়ার্ডের মতো দার্শনিকদের কাছে থেকে নেন দর্শনের পাঠ। ইতোমধ্যে লন্ডন থেকে করেন ব্যারেস্টারি।
১৯০৮ সালে প্রত্যাবর্তন করেন দেশে। লাহোর সরকারি কলেজে দর্শন এবং ইংরেজি সাহিত্যে অধ্যাপক নিযুক্ত হন। ধীরে ধীরে চাকুরি ইস্তফা দিয়ে পুরো দমে শুরু করেন আইন ব্যবসা। কারণ, তাতে মুক্তভাবে চিন্তা করার অবকাশ থাকে। কবিতায় আন্দোলন তোলে তরুণ রক্তে। কবিত্বকে ছাপিয়ে যায় দর্শন। কখনো কবিতায়, কখনো বক্তব্যে প্রকাশ করতে থাকেন মৌলিক দার্শনিক চিন্তা।
(লন্ডনে চৌধুরি রহমত আলি ও অন্যান্য মুসলিম নেতৃবৃন্দের সাথে ইকবাল)
কবিত্ব আর দার্শনিকতা সমাজ ও রাজনীতি থেকে বিমুখ করতে পারেনি। ১৯৩০ সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। এলাহাবাদ অধিবেশনে মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাসভূমির আভাস দিলেন। বিলেতের গোলটেবিল বৈঠকে দেখা যায় তার রাজনৈতিক প্রজ্ঞার প্রমাণ। পরবর্তী পদক্ষেপ আরো জাঁকজমকপূর্ণ হতে পারতো। কিন্তু জীবন তাকে আর সুযোগ দেয়নি।
চিন্তা
ছন্দবদ্ধ ভাষায় মনের ঐকান্তিক আবেগকে সামনে তুলে আনার সময় ইকবাল কবি। অবশ্য কবিতার মধ্যেই স্ফুরিত হয়েছে তার দর্শন। কবিত্ব কিংবা দর্শন তাকে জীবন বিচ্ছিন্ন সাধনায় আবদ্ধ করেনি। উপরন্তু মানুষকে তৈরি করে দিয়েছে মুক্তির রাস্তা। আত্মবিশ্বাসের বলে মানুষ জল স্থল অন্তরীক্ষে নিজের শ্রেষ্ঠত্ব জানান দেবে; ইকবালের মূল শ্লোগান সেটাই।
মানুষ আল্লাহর খলিফা বা প্রতিনিধি। ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের মধ্য দিয়ে মানুষ ইনসানে কামেল বা পরিপূর্ণ মানুষে পরিণত হবে। দুর্বলতা কিংবা সমাজ বিমুখতার কোনো সুযোগ নেই সেখানে। মানুষ দুনিয়ায় এসেছে নতুন জীবন প্রতিষ্ঠার বৃহত্তর দায়িত্ব নিয়ে। যেকোনো ত্যাগের বিনিময়ে সেই দায়িত্ব সম্পাদন করতে হবে। তার জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। তারানায়ে মিল্লাতে ইকবাল গেয়েছেন-
“আরব হামার চীন হামারা হিন্দুস্থা আমার
মুসলিম হ্যায় হাম ওয়াতান হ্যায় সারে জাহা হামারা।”
অর্থাৎ
আরব আমার ভারত আমার চীন আমার নয় গো পর
মুসলিম আমি সারা দুনিয়ায় ছড়িয়ে রয়েছে আমার ঘর।
ইকবালের চিন্তার মূল প্রেরণা ইসলামের প্রাণশক্তি। দার্শনিক নিৎশে এবং বার্গসৌঁ- এর প্রভাব থাকলেও জালাল উদ্দিন রুমিই তার ভাবগুরু। ছিল ইসলামি দর্শন এবং ইউরোপীয় চিন্তার মধ্যে সেঁতু বন্ধনের প্রয়াস। কোরান হাদিসে বিধৃত কর্মবাদ এবং পাশ্চাত্য দর্শনের মধ্যে গভীর ঐক্য উপলব্ধি করেছেন তিনি। সেই সাথে আঙুল দিয়ে দেখিয়েছেন পশ্চিমা চিন্তায় আধ্যাত্মিক মূল্যবোধের অভাবকে। ফলে কর্মবিমুখ আধ্যাত্মবোধ এবং আধ্যাত্মবোধ বিমুখ দর্শনচিন্তা উভয় দলই ইকবালের কলমে সমালোচিত।
(১৯২৯ সালে মাদ্রাজের গোখলে হলে বক্তৃতা শেষে নেতৃবৃন্দের কেন্দ্রে ইকবাল)
খুদি
ইকবালের দর্শনের বড় একটা অংশ জুড়ে আছে খুদি। খুদি বাস্তব সত্তা- যা নিজের জোরেই অস্তিত্বশীল। অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে আমরা এই সত্তার সাক্ষাৎ পেয়ে থাকি। প্যানথেইস্টিক দার্শনিকদের মধ্যে খুদির অস্তিত্ব অস্বীকারের প্রবণতা আছে। তাদের চোখে দৃশ্যমান জগৎ অবাস্তব এবং অলীক। জগৎ সত্তায় অস্বীকৃতি মানুষের নৈতিক, সামাজিক দায়িত্ব এবং আকাঙ্ক্ষার বিলুপ্তি ঘোষণা করে। ফলে জন্ম নেয় সীমাহীন কর্মহীনতা এবং জীবনবিরোধিতা।
ইকবালের ভাষ্যে, অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে আমরা খুদিকে সরাসরি জানতে পারি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, বিরাট কাজ ও গভীর অনুভূতির সময় ওয়াকেবহাল হই খুদির অস্তিত্ব সম্পর্কে। ফলে সকল ক্রিয়ার কেন্দ্রবিন্দু হিসেবেই খুদির প্রকাশ। খুদি ব্যক্তিত্বের আধার। ইচ্ছা, অনিচ্ছা, বিচার-বিবেচনা, সিদ্ধান্তের মধ্যে ক্রিয়াশীল।
খুদি বিভিন্ন অভিজ্ঞতা ও ক্রিয়াকে অনুভব করে নিজের মূল্যায়ন করে। ফলে খুদির অস্তিত্ব ইচ্ছাময়। প্রচেষ্টা ও ইচ্ছার দিকে মানুষ যতো অগ্রসর হয়; জীবনের পথে সে ততো উন্নত। ইচ্ছাময় জীবন সম্প্রসারণশীল। ইচ্ছার সম্প্রসারণের মধ্য দিয়েই খুদি শক্তিশালী ব্যক্তিত্বের রূপ লাভ করে। গতিতে জীবন; স্থিতিতে মরণ।
ইতর প্রাণী সহজাত প্রবৃত্তির বশেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে থাকে। কিন্তু মানুষ উদ্দেশ্যের প্রেক্ষিতে পরিবেশকে করে নিয়ন্ত্রণ। পরিবেশকে নিয়ন্ত্রণাধীন করার জন্য ও পরিবেশের উপর প্রভুত্ব স্থাপনের জন্য মানুষ তার ইচ্ছাকে সম্প্রসারিত এবং খুদিকে বিকশিত করে। তার মানে, খুদি কোরানের তাকদীর ধারণাকে অস্বীকার করে না। বরং মানুষকে আত্মপ্রত্যয়ী করে তোলে। তার চিন্তায় সৌন্দর্য প্রমাণের জন্য এই একটা গজলই যথেষ্ট।
জগৎ
দীর্ঘদিন ধরে দার্শনিকদের মধ্যে বহির্জগতের অস্তিত্ব নিয়ে সংশয়। ইকবালের কাছে বহির্জগত বাস্তব। আমরা প্রত্যক্ষণের মাধ্যমে এমন এক সত্তার অস্তিত্ব অনুভব করি, যা অস্বীকার করা যায় না। আবার, প্রত্যেক প্রকার জ্ঞানের ক্ষেত্রেই ব্যক্তি এক বাস্তব সত্তার অস্তিত্ব অনুভব করে। জ্ঞাতা ও জ্ঞেয়-এর দ্বৈত সত্তা প্রত্যেক জ্ঞানের জন্য অপরিহার্য। কাজের প্রচেষ্টা সচেতনতার শ্রেষ্ঠতম অবস্থা। কাজের প্রচেষ্টায় অবিরাম বিরোধী শক্তির বাঁধা আসে। এই বিরোধী শক্তি খুদি ছাড়া অন্য বস্তু। বাস্তব জীবন তাই খুদি ও পারিপার্শ্বিক জগতের নিরন্তর সংঘাত।
বিজ্ঞানীদের ভাষ্যে, জগৎ নিষ্ক্রিয় কণা পরমাণুর নামে সমবায়ে গঠিত। পদার্থ যেন পরমাণুর সমষ্টি ছাড়া কিছু না। দার্শনিক বার্কলে দেখিয়েছেন, বস্তু আসলে গুণ ছাড়া কিছু না; আর গুণ মনের প্রত্যক্ষণ মাত্র। অন্যদিকে এরিস্টটলিয় মতবাদে জগতকে নিশ্চল ও স্থির বিবেচনা করা হয়। ইকবাল এ ধরনের স্থির ও জড় জগতের ধারণায় বিশ্বাসী না। তার মতে, জগতের তাৎপর্য আছে, গতি আছে এবং উদ্দেশ্য আছে। জগতের নিয়ত পরিবর্তন এবং নবসৃষ্টির চাঞ্চল্য পূর্ববর্তী মতবাদগুলোতে উপেক্ষিত হয়েছে।
ইকবালের মতে, জগতে সকল পরিবর্তনের মূলগত সত্তা প্রাণ-প্রবাহ; যা প্রত্যেক বস্তুর মধ্যেই প্রবাহিত। মানুষের মধ্যে প্রাণ প্রবাহের প্রকাশ হলো ইচ্ছা। সমস্ত সৃষ্টি প্রক্রিয়ার মধ্যেই বেঁচে থাকার ইচ্ছা দেখা যায়। মানুষ শুধু বেঁচে থাকতে চায় না; জীবনকে উন্নত করার জন্য সংগ্রাম করে। ধর্ম, কলা, বিজ্ঞান এবং নীতি জীবনকে শক্তিশালী করার উপায় স্বরূপ। তাই ইকবালের মতে,
যা ব্যক্তিত্বকে শক্তিশালী করে, তা ভালো এবং যা ব্যক্তিত্বকে দুর্বল করে, তা-ই মন্দ।
খোদা
পরম সত্তা বস্তুত খুদি বা ব্যক্তিত্ব সম্পন্ন সত্তা। তিনি অতুলনীয়; স্থান এবং কালের দ্বারা সীমাবদ্ধ না। পরম খুদি সৃজনশীল; সৃষ্টি তার স্বরূপের বিকাশ মাত্র। কোনো খুদিকেই চরিত্র ব্যতীত চিন্তা করা যায় না; তাই পরম খুদির চরিত্র আছে।
খোদা সর্বজ্ঞানী। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেমন কর্তা এবং কর্মের পার্থক্য চেতনা থাকে। খোদার ক্ষেত্রে এই দুইটি অভিন্ন। তিনি এক এবং বর্তমান মুহূর্তেই সমগ্র সৃষ্টিকে জানেন। আসলে খুদির নিকট অতীত কিংবা ভবিষ্যতও এক অনন্ত বর্তমান। অর্থাৎ বর্তমানের মধ্যেই অতীত ও ভবিষ্যত নিহিত। পরম খুদি সর্বশক্তিমান। তার মানেই এই না যে, তিনি সীমাহীন অন্ধতা, স্বেচ্ছাচার আর খেয়ালের বশবর্তী। এক বিশেষ অর্থে তিনি সীমিত নিজের স্বভাবের মধ্যে। খোদার এই শক্তি নিয়ম, ঐক্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে প্রকাশিত হয়। ইকবালের বহু লেখাতেই পরম সত্তার সাথে মানব সত্তার যোগাযোগ প্রসঙ্গ উঠে এসেছে। রাহাত ফতেহ আলির কণ্ঠে ডুব দেয়া যেতে পারে ইকবালের ভাব অনুসন্ধানে।
ইকবালের ভাষ্যে, পরম খুদির সাথে সসীম খুদির সরাসরি যোগাযোগ সম্ভব। তবে, পরম খুদির মধ্যে লুপ্ত হওয়া সসীম খুদির লক্ষ্য না। পরম খুদির মধ্যে সসীম খুদির বিলুপ্তির আরেক অর্থ খুদির বিনাশ। খুদির বিলুপ্তি ইসলামের মূল শিক্ষার বিরোধী। খুদির বিনাশ সাধিত হওয়ার মানে মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং ক্রিয়াবলির কোন অর্থ না থাকা। জীবন অর্থহীন না।
বিকাশ
পারিপার্শ্বিকতার সাথে সংগ্রামের মধ্য দিয়েই ব্যক্তিত্বের বিকাশ সম্ভব। নিষ্ক্রিয় ও কর্মবিমুখ যোগী জীবনের দৃষ্টিভঙ্গি জীবনকে অস্বীকৃতির নামান্তর। ইকবাল তাই বৈরাগ্যের ঘোরবিরোধী। সম্পূর্ণ নিশ্চল জগৎ মানুষের দাসত্বের ইঙ্গিত বহন করে। জগৎ গতিশীল ও বর্ধিষ্ণু, মানুষ তার নিরন্তর সাধনা ও সক্রিয়তার সাহায্যে জগৎকে আপন আদর্শে গড়ে তুলবে। ফলে মুসলিম জাতির ক্ষয়িষ্ণু অবস্থার জন্য ইকবালের চোখে কর্মবিমুখতা আর নিষ্ক্রিয়তা দায়ী।
মানুষের ব্যক্তিত্বের বিকাশ কতিপয় বাহ্য ও অভ্যন্তরীণ শর্তের উপর নির্ভর করে। অতীত ইতিহাস ও কৃষ্টি খুদির বিকাশের পথে সহায়ক। কিন্তু অন্ধ অনুকরণ খুদিকে দুর্বল করে তুলে। খুদির বিকাশ অতীত আর বর্তমানের সমন্বয় করে। অতীত ঐতিহ্যে দাঁড়িয়ে বর্তমানের সীমাহীন সম্ভাব্যতার পতাকা উড়ায়। ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজন নতুন উদ্দেশ্য সৃষ্টি ও তার বাস্তব রূপায়ণ। ইকবাল বলেন, ‘হৃদয়ে ইচ্ছা জাগ্রত রাখো, যাতে তোমার ধূলিকণা সৌধে পরিণত হয়।’ মুসলিম জাতির অধঃপতনে স্রষ্টার প্রতি অভিযোগ আকারে ‘শিকওয়া’ এবং সেই অভিযোগের জবাব ‘জওয়াবে শিকওয়া’-তে আছে ইকবালের বিশ্লেষণ। জনপ্রিয় দুইটাকে একসাথে শোনা যেতে পারে নাতাশা বেগ, ফরিদ আয়াজ এবং আবু মুহম্মদ ক্বাওয়ালের কণ্ঠে।
মুসলমানদের অধঃপতনের অন্যতম কারণ পরজগতকেই কেবল আগ্রহের বিষয় করে তোলা। এই অতি অপার্থিবতা তাদের ইহজগতের শিকড় দুর্বল করে দিয়েছে। পৃথিবীতে স্বকীয়তায় প্রতিষ্ঠিত হতে হলে মুসলিম জাতিকে কর্মের পথে সক্রিয় ও উদ্দীপিত হতে হবে। ইহকাল এবং পরকাল- উভয়বিধ মঙ্গল লাভ ইসলামি জীবনাদর্শ। এই লক্ষ্য থেকে বিচ্যুত হলেই পতন। ফলে ইকবাল এমন সমাজ প্রবর্তনের পক্ষপাতী যেখানে মানুষ পাবে আত্মবিকাশের পূর্ণ অধিকার। সমস্ত নিষ্পেষণের বাইরে গিয়ে থাকবে খুদির পূর্ণ বিকাশের সুযোগ। ইকবালের ভাষ্যে, সেই সমাজেই দার্শনিক নিৎশের স্বপ্ন দেখা সুপারম্যানের আবির্ভাব ঘটবে।
বাণী সমূহ
- দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম-জীবনযুদ্ধ এই হলো মানুষের হাতিয়ারঅনুপ্রেরণা জীবন
- যেই শিক্ষা গ্রহন করে যেই শিক্ষার গুণে গুনান্নিত হয়ে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজতে পছন্দ করে, ঐ …শিক্ষা ধর্ম
- ব্যক্তি জন্ম নেয় এক মুষ্টি ধুলি থেকে সরল দীন, ব্যক্তির অন্তর থেকে জন্ম নেয় এক জাতি।জাতি দেশ
- হে খোদা আমার অন্তরের একমাত্র আকাংখা ছড়িয়ে দাও আমার দৃষ্টির আলো সবার উপরসৃষ্টিকর্তা ঈশ্বর।
(১৯৩৮ সালের ২১ এপ্রিল তিনি মৃত্যু বরন করেন।লাহোরের বাদশাহী মসজিদের প্রবেশপথে ইকবালের কবর।)
সবিশেষ
ইকবাল আধুনিক চিন্তাবিদদের মধ্যে যুগান্তকারী হিসাবে পরিগণিত। মুসলিম জাতির অধঃপতন তাকে পীড়া দিয়েছিল। এক সময়ের বিশ্ববিজয়ী মুসলিম জাতির অধোগতির কারণ খুঁজতে থাকেন নিয়ত। কবিতা ও দর্শনের মাধ্যমে সেই অধোগতির কারণ বিশ্লেষণ ও সমাধানের নির্দশনা দান করেন। জাতিকে আত্মকলহ, ক্ষুদ্র স্বার্থ ও বিভেদ ভুলে সাম্য, মৈত্রী ও বিশ্বভ্রাতৃত্বের পতাকাতলে সমবেত হবার আহবান জানান।
ইকবাল নতুন সমাজ চেয়েছেন; যেখানে ইশকের মধ্য দিয়ে ইনসানিয়াত পূর্ণতা পাবে। সেই দিক থেকে ইকবাল বিপ্লবী। ইসলামের শিক্ষাকে দেখেছেন বৈপ্লবিক দৃষ্টিকোণ থেকে। দেখিয়েছেন পশ্চিমা অভিজ্ঞতাবাদের সাথে ইসলামের বিরোধ নেই। বরং ইসলাম দার্শনিক ও বৈজ্ঞানিক আলোচনার অনুপ্রেরণা জাগিয়ে তুলে। কোরান ইহজগৎ আর পরজগতের মধ্যে সমন্বয় সাধন করে মানবজীবনের সর্বোচ্চ মূল্যবোধসমূহের বাস্তব রূপায়ণের নির্দেশনা দেয়। ইকবালের সেই চিন্তাধারা শুধু মুসলিম জাতিকেই উদ্বুদ্ধ করেনি; বিশ্বের প্রগতিশীল মানবমনকেও আন্দোলিত করেছে। আধুনিক মুসলিম বিশ্বে জ্ঞানতাত্ত্বিক চর্চার যে উৎসাহ পরিলক্ষিত হচ্ছে; তার যুগস্রষ্টা আল্লামা ইকবাল। তাই আল্লামা ইকবাল বিখ্যাত তার চিন্তা, কাব্য ও দর্শনে।
তথ্যঃ ইন্টারনেট।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
নিউজ ডেস্ক
শেয়ার করুন
বিশেষ অনুসন্ধানমূলক প্রতিবেদন | ঢাকা
প্রতিবেদক ও প্রধান সম্পাদক: বিডিএস বুলবুল আহমেদ (Senior SEO Consultant)
প্রকাশের তারিখ: ১৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট: ১৭ জুলাই, ২০২৬ (রাত ১১:২৩ মিনিট)
দাম্পত্য জীবনে মানসিক ও শারীরিক সামঞ্জস্য একটি সুখী ও দীর্ঘস্থায়ী পরিবারের মূল ভিত্তি। তবে আধুনিক যুগে কর্মক্ষেত্রের তীব্র প্রতিযোগিতা, অতিরিক্ত মানসিক চাপ, গ্যাজেট আসক্তি এবং অনিয়মিত জীবনযাপনের ফলে পুরুষদের সাময়িক বা দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতার হার বিশ্বজুড়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে। ২০২৬ সালের দক্ষিণ এশীয় সমাজবাস্তবতায় চরম লোকলজ্জা, সামাজিক ট্যাবু এবং সঠিক দিকনির্দেশনার অভাবে এই সংবেদনশীল সমস্যাটি প্রায়ই নীরবে অনেক সাজানো সংসার ভাঙনের মুখে ঠেলে দিচ্ছে।

যৌন রোগ বিশেষজ্ঞ (Sexologists), ইউরোলজিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের মতে, পুরুষদের এই পারফরম্যান্স অ্যানজাইটি (Performance Anxiety) বা দ্রুত বীর্যপাতের পেছনে ৮০ শতাংশেরও বেশি ক্ষেত্রে মানসিক ও লাইফস্টাইলজনিত কারণ দায়ী থাকে। এই জাতীয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আবেগতাড়িত না হয়ে বৈজ্ঞানিক, মনস্তাত্ত্বিক ও আইনি দৃষ্টিকোণ থেকে স্ত্রীর সুনির্দিষ্ট করণীয়সমূহ নিচে নিখুঁতভাবে বিশ্লেষণ করা হলো।
চিকিৎসাবিজ্ঞান ও সেক্স থেরাপির আধুনিক সমাধান
অবাধ তথ্যপ্রযুক্তির যুগে ভুল ও অবৈজ্ঞানিক টোটকা পরিহার করে চিকিৎসাবিজ্ঞানের আধুনিক গাইডলাইন অনুসরণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা:
১. ‘সেনসেট ফোকাস’ টেকনিক ও মনস্তাত্ত্বিক সমর্থন
পেশাদার সেক্স থেরাপিতে ‘সেনসেট ফোকাস’ (Sensate Focus) টেকনিককে সবচেয়ে কার্যকর মনে করা হয়। এর মূল লক্ষ্য হলো সরাসরি মূল মিলনের চাপ থেকে মনকে মুক্ত করে স্পর্শ ও অনুভূতির দিকে মনোযোগ দেওয়া।
- ফোর-প্লে (Foreplay) বৃদ্ধি: পুরুষদের তুলনায় নারীদের শারীরিক তৃপ্তি বা অর্গাজম অর্জনে বেশি সময় লাগে। তাই পর্যাপ্ত সময় নিয়ে গভীর আলিঙ্গন, চুম্বন ও পারস্পরিক ম্যাসাজ মিলনের স্থায়িত্ব বাড়ায় এবং পারফরম্যান্সের চাপ কমিয়ে দেয়।
- পজিশন ও টেকনিকের পরিবর্তন: চিকিৎসকদের মতে, মিলনের সময় ভিন্ন ভিন্ন শারীরিক অবস্থান বা পজিশন পরিবর্তন করা হলে পুরুষদের ওপর চাপ কমে এবং নারীদের উদ্দীপনা বাড়ে।
২. লাইফস্টাইল ও পুষ্টিগত পরিবর্তন
অনেক সময় স্থূলতা, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের কারণে যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়।
- নিয়মিত ব্যায়াম: কেগেল এক্সারসাইজ (Kegel Exercise) ও পেলভিক ফ্লোর ব্যায়াম পুরুষ ও নারী উভয়েরই নিচের অংশের পেশী শক্তিশালী করে, যা বিছানায় স্থায়িত্ব বাড়াতে অত্যন্ত কার্যকরী।
- ধূমপান ও অ্যালকোহল বর্জন: এগুলো রক্তনালীকে সংকুচিত করে পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা (Erectile Dysfunction) তৈরি করে।
৩. প্রফেশনাল মাল্টি-ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট
সমস্যাটি তিন মাসের বেশি স্থায়ী হলে ঘরে বসে না থেকে বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে:
- ইউরোলজিস্ট ও অ্যান্ডরোলজিস্ট: রক্ত পরীক্ষা ও হরমোন (যেমন- টেস্টোস্টেরন) লেভেল পরীক্ষা করে আধুনিক নিরাপদ ও অত্যন্ত কার্যকরী ওষুধের (যেমন- PDE5 Inhibitors) মাধ্যমে এর শতভাগ নিরাময় সম্ভব।
- সাইকোথেরাপি ও কাপল কাউন্সিলিং: যদি অতিরিক্ত কাজের চাপ বা অতীত কোনো ট্রমার কারণে এটি হয়, তবে একজন নিবন্ধিত সাইকোথেরাপিস্টের গাইডলাইন দ্রুত সুফল এনে দেয়।
ধর্মীয় অনুশাসন ও আইনি অধিকার
ইসলাম ধর্মে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে নারীর শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করাকে স্বামীর ওপর ওয়াজিব (বাধ্যতামূলক) করা হয়েছে। পবিত্র কুরআনের সূরা নিসার ১৯ নম্বর আয়াতে স্ত্রীদের সাথে সর্বোত্তম সদাচরণের নির্দেশ দেওয়া হয়েছে। ফিকহ শাস্ত্রের প্রধান প্রধান মাযহাবের (হানাফি, মালেকি ও হাম্বলি) ফকিহগণের মতে, স্ত্রীর পবিত্র জীবন যাপন ও চরিত্র রক্ষার স্বার্থে নিয়মিত শারীরিক সম্পর্ক বজায় রাখা স্বামীর নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
চিকিৎসা ও মনস্তাত্ত্বিক সবরকম আন্তরিক চেষ্টা করার পরও যদি স্বামীর কোনো উন্নতি না হয় এবং স্ত্রী যদি তীব্রভাবে নিজের চরিত্র ও পবিত্রতা হারানোর আশঙ্কা করেন, তবে ইসলামি আইন ও রাষ্ট্রীয় পারিবারিক আইন তাকে সুনির্দিষ্ট আইনি অধিকার দিয়েছে:
- পারিবারিক মধ্যস্থতা: প্রথম পদক্ষেপে উভয় পরিবারের নির্ভরযোগ্য ও বিচক্ষণ ব্যক্তিদের নিয়ে বিষয়টি খোলামেলা আলোচনার মাধ্যমে চিকিৎসার চূড়ান্ত ব্যবস্থা করা।
- খুলা (Khula) বা বিবাহবিচ্ছেদ: স্ত্রী যদি কোনোভাবেই আর ধৈর্য ধরে রাখতে না পারেন এবং গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তবে তিনি স্বামীর কাছে সদ্ব্যবহারের সাথে তালাক দাবি করতে পারেন। স্বামী স্বেচ্ছায় মুক্তি না দিলে স্ত্রী শরিয়াহ বোর্ড বা রাষ্ট্রীয় পারিবারিক আদালতের মাধ্যমে ‘খুলা’ (স্ত্রীর পক্ষ থেকে বিবাহবিচ্ছেদ)-এর আইনি আবেদন করতে পারেন। নিজের পবিত্রতা ও চরিত্র রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া ইসলামে সম্পূর্ণ বৈধ ও নারীর মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত।
তথ্যের উৎস ও রেফারেন্স (Sources & References)
- মেডিকেল সায়েন্স গাইডলাইন: Mayo Clinic – Sexual Dysfunction in Men (Diagnosis & Treatment)
- ইসলামি পারিবারিক আইন: Al-Mawsu’ah al-Fiqhiyyah (Vol. 30, Page 127) – Marital Rights
দাম্পত্য সমস্যা, লাইফস্টাইল, মানসিক স্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নির্ভরযোগ্য তথ্য ও ফিচার নিয়মিত পড়তে চোখ রাখুন আমাদের অফিশিয়াল পোর্টাল পালস বাংলাদেশ-এ। আপনার যেকোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক ব্লগ বা আইটি সাইটের জন্য শতভাগ প্রফেশনাল, তথ্যবহুল ও এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং সেবার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আমার নিজস্ব সাইট bdsbulbulahmed.com-এ (আমার ৬ বছরের কাজের ট্র্যাক রেকর্ড ও সফল প্রজেক্টের প্রমাণ দেখতে সরাসরি আমার গুগল ড্রাইভ পোর্টফোলিও লিংক ভিজিট করতে পারেন)।
বিষয়ঃ
নিউজ ডেস্ক
শেয়ার করুন
ইসলামী ইতিহাস ও সংস্কৃতি |
পালস বাংলাদেশপ্রধান সম্পাদক: বিডিএস বুলবুল আহমেদ (Senior SEO Consultant)
সর্বশেষ আপডেট: ১৬ জুলাই, ২০২৬
ইসলাম ধর্মে নামাজ বা সালাত হলো ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু এই নামাজে মানুষকে একত্রিত করার যে অনন্য ও সুমধুর মাধ্যম—আজান, এর পেছনের ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও হৃদয়স্পর্শী। মক্কা থেকে মদিনায় হিজরতের প্রথম বর্ষে (৬২২ খ্রিষ্টাব্দ) যখন ইসলামি সমাজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, তখনই জন্ম নেয় আজানের এই শাশ্বত সুর।

আজানের ঐতিহাসিক প্রেক্ষাপট, এর সুনির্দিষ্ট প্রয়োজনীয়তা, শব্দের অর্থ এবং ইকামতের সূচনা নিয়ে নিচে একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য গাইডলাইন তুলে ধরা হলো।
১. আজান কেন দরকার ছিল? (ঐতিহাসিক প্রয়োজনীয়তা)
৬২২ খ্রিষ্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং সাহাবিরা মক্কা থেকে মদিনায় হিজরত করার পর সেখানে ইসলামের প্রথম আনুষ্ঠানিক ইবাদতখানা ‘মসজিদে নববী’ নির্মিত হয়।
- মক্কার প্রেক্ষাপট: মক্কায় মুসলমানদের সংখ্যা কম ছিল এবং কাফেরদের অত্যাচারের কারণে প্রকাশ্যে নামাজ পড়ার সুযোগ ছিল না। তাই তখন কোনো ঘোষণা ছাড়াই নির্দিষ্ট সময়ে সাহাবিরা একত্রিত হতেন।
- মদিনার সংকট: মদিনায় আসার পর দিন দিন মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। অনেকের ঘরবাড়ি ও কৃষিখামার মসজিদ থেকে দূরে হওয়ায় এবং ঘড়ির প্রচলন না থাকায় শুধু সূর্যের অবস্থান দেখে সবার পক্ষে ঠিক সময়ে জামায়াতে উপস্থিত হওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছিল। তাই সবাইকে একসাথে একই সময়ে জামায়াতে শরিক করার জন্য একটি সর্বজনীন ঘোষণার তীব্র প্রয়োজন দেখা দেয়।
২. সাহাবিদের পরামর্শ সভা ও অন্য ধর্মের অনুকরণ বর্জন
সমস্যা সমাধানে আল্লাহর রাসূল (সা.) সাহাবিদের নিয়ে একটি জরুরি পরামর্শ সভায় বসেন। সেখানে নামাজের সময় মানুষকে ডাকার জন্য মূলত ৪টি প্রস্তাব আসে:
- ঘণ্টা বা নাকূস (Naqus) বাজানো: কেউ কেউ খ্রিষ্টানদের মতো বড় ঘণ্টা বাজানোর প্রস্তাব দেন।
- শিঙা বা তূর্য ফুঁকানো: কেউ কেউ ইহুদিদের প্রথা অনুযায়ী শিং বা বিশেষ বাঁশি বাজানোর কথা বলেন।
- আগুন জ্বালানো: পারসিকদের মতো উঁচু স্থানে আগুন জ্বালিয়ে সংকেত দেওয়ার প্রস্তাব আসে।
- পতাকা ওড়ানো: কেউ কেউ নামাজের সময় দূর থেকে চেনার জন্য বিশাল পতাকা ওড়ানোর প্রস্তাব করেন।
মহাপুরুষ হযরত মুহাম্মদ (সা.) অন্য ধর্মের অনুসারীদের এই প্রতীক বা বাদ্যযন্ত্রগুলোর ব্যবহার অপছন্দ করলেন। কারণ, তিনি ইসলামকে অন্য সব ধর্ম ও সংস্কৃতির অনুকরণ থেকে সম্পূর্ণ মুক্ত এবং অনন্য একটি স্বতন্ত্র রূপ দিতে চেয়েছিলেন। ফলে সব প্রস্তাবই নাকচ হয়ে যায়।
৩. স্বপ্নের মাধ্যমে আজানের পবিত্র শব্দের জন্ম

পরামর্শ সভার পর সাহাবিরা যখন ব্যাকুল চিত্তে সমাধান খুঁজছিলেন, তখনই আল্লাহর পক্ষ থেকে সরাসরি স্বপ্নের মাধ্যমে আজানের শব্দসমূহ নাজিল হয়।
- হযরত আব্দুল্লাহ ইবনে জাইদ (রা.)-এর স্বপ্ন: খাজরাজ গোত্রের সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে জাইদ (রা.) রাতে একটি স্বপ্ন দেখেন। তিনি দেখেন সবুজ পোশাক পরিহিত এক ব্যক্তি হাতে একটি ঘণ্টা (নাকূস) নিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ (রা.) নামাজের আহ্বানের জন্য ঘণ্টাটি কিনতে চাইলে ওই ব্যক্তি বলেন, “আমি কি তোমাকে এর চেয়েও উত্তম কিছু শিখিয়ে দেব না?” এরপর তিনি আব্দুল্লাহ (রা.)-কে আজকের প্রচলিত আজানের পবিত্র শব্দগুলো গেয়ে শোনান।
- হযরত ওমর (রা.)-এর একই স্বপ্ন: সকালবেলা আব্দুল্লাহ ইবনে জাইদ (রা.) মহানবী (সা.)-এর দরবারে এসে এই স্বপ্নের কথা জানান। রাসূলুল্লাহ (সা.) অত্যন্ত আনন্দিত হয়ে বলেন, “এটি অবশ্যই একটি সত্য স্বপ্ন (True Vision)”। ঠিক সেই মুহূর্তে হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-ও সেখানে ছুটে আসেন এবং জানান যে, তিনিও রাতে হুবহু একই স্বপ্ন দেখেছেন!
৪. ইসলামের প্রথম আজান ও হযরত বেলাল (রা.)
আজানের শব্দসমূহ স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত হলেও রাসূলুল্লাহ (সা.) স্বপ্নের দ্রষ্টা আব্দুল্লাহ ইবনে জাইদ (রা.)-কে আজান দিতে বলেননি। কারণ আজান দূর-দূরান্তে পৌঁছানোর জন্য সুউচ্চ ও সুমধুর কণ্ঠের প্রয়োজন ছিল।
মদিনার সাহাবিদের মধ্যে হাবশি ক্রীতদাস থেকে মুক্তি পাওয়া হযরত বেলাল ইবনে রাবাহ (রা.)-এর কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুমিষ্ট, স্পষ্ট ও উচ্চ। তাই রাসূলুল্লাহ (সা.) নির্দেশ দেন:
“তুমি বেলালের কাছে যাও এবং তাকে আজানের শব্দগুলো শিখিয়ে দাও, কারণ তার কণ্ঠ তোমার চেয়ে বেশি উচ্চ ও মধুর।”
হযরত বেলাল (রা.) শব্দগুলো মুখস্থ করেন এবং মদিনার মসজিদে নববীর ছাদ বা পাশের একটি উঁচু স্থানে উঠে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আজান প্রদান করেন।
৫. আজানের পবিত্র শব্দগুলোর বাংলা অনুবাদ
আজান কেবল নামাজে ডাকার ঘোষণা নয়, এটি ইসলামের মূল বিশ্বাস ও তাওহীদের অনন্য ইশতেহার। এর অর্থ নিচে দেওয়া হলো:
- আল্লাহু আকবার (৪ বার): আল্লাহ মহান।
- আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ (২ বার): আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।
- আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ (২ বার): আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল।
- হাইয়া আলাস-সালাহ (২ বার): নামাজের দিকে এসো।
- হাইয়া আলাল-ফালাহ (২ বার): কল্যাণের/সাফল্যের দিকে এসো।
- আল্লাহু আকবার (২ বার): আল্লাহ মহান।
- লা ইলাহা ইল্লাল্লাহ (১ বার): আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।
(বিশেষ দ্রষ্টব্য: ফজরের আজানে ‘হাইয়া আলাল-ফালাহ’-এর পর অতিরিক্ত দুবার “আস-সালাতু খাইরুম মিনান নাউম” বলা হয়, যার অর্থ: “ঘুম থেকে নামাজ উত্তম।”)
ঐতিহাসিক ঘটনা (তুর্কি আজান বিতর্ক): আজান সবসময় আরবিতেই দেওয়া বাধ্যতামূলক। ১৯৩২ সালে তুরস্কে মুস্তফা কামাল আতাতুর্কের আমলে জোরপূর্বক তুর্কি ভাষায় আজান চালু করা হয়েছিল। তবে ১৯৫০ সালে জনগণের তীব্র দাবির মুখে পুনরায় ঐতিহাসিক আরবি আজান ফিরিয়ে আনা হয়।
৬. নামাজের পূর্বে ‘ইকামত’-এর সূচনা
আজান দিয়ে মানুষকে মসজিদে জড়ো করার পর, যখন জামায়াত বা কাতার সোজা করে নামাজ শুরু করার চূড়ান্ত মুহূর্ত আসত, তখন আরেকটি ঘোষণার প্রয়োজন দেখা দেয়। একে বলা হয় ‘ইকামত’।
- হযরত আনাস (রা.)-এর হাদিস অনুযায়ী: ইসলামের প্রথম যুগে আজানের পর ইকামতের শব্দগুলোও আজানের মতোই জোড়ায় জোড়ায় বলা হতো।
- পদ্ধতির সংক্ষেপণ: পরবর্তীতে রাসূলুল্লাহ (সা.) নির্দেশ দেন যাতে নামাজের ভেতরের এই ঘোষণাটিকে সংক্ষেপ করা হয়। সেই অনুযায়ী হযরত বেলাল (রা.)-কে নির্দেশ দেওয়া হয়—তিনি যেন আজানের শব্দগুলো জোড়ায় জোড়ায় (দুবার) বলেন, কিন্তু ইকামতের শব্দগুলো বেজোড় (একবার) করে বলেন। তবে ইকামতের সময় কাতার সোজা করার চূড়ান্ত সংকেত হিসেবে “কাদ কামাতিস সালাহ” (নামাজ দাঁড়িয়ে গেছে) শব্দটি অতিরিক্ত দুবার বলতে বলা হয়।
তথ্যের উৎস ও রেফারেন্স (Sources & References)
- হাদিস শাস্ত্র ও আজানের সূচনা: Sahih al-Bukhari (Book of Adhan – হাদিস নম্বর ৬০৬)
- স্বপ্নের বিবরণ ও আজানের শব্দপ্রাপ্তি: Sunan Abi Dawud (Book of Prayer – হাদিস নম্বর ৪৯৯)
ইসলামের ইতিহাস, ঐতিহ্য, নির্ভরযোগ্য ধর্মীয় অনুশাসন এবং সমসাময়িক বিষয়ের নিরপেক্ষ ও তথ্যবহুল কন্টেন্ট নিয়মিত পড়তে চোখ রাখুন আমাদের অফিশিয়াল পোর্টাল পালস বাংলাদেশ-এ। আপনার নিজস্ব কন্টেন্ট প্ল্যাটফর্ম, ইসলামি ব্লগ বা সাইটের প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং ও সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) কনসালটেশনের জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমার নিজস্ব সাইট bdsbulbulahmed.com-এ (আমার ৬ বছরের কাজের সফল অভিজ্ঞতা দেখতে ভিজিট করুন আমার অফিসিয়াল গুগল ড্রাইভ পোর্টফোলিও লিংক)।
নিউজ ডেস্ক
শেয়ার করুন
সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল ট্রেন্ডস | পালস বাংলাদেশ
কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট ও প্রধান সম্পাদক: বিডিএস বুলবুল আহমেদ (Senior SEO Consultant)
সর্বশেষ আপডেট: ১৩ জুলাই, ২০২৬
বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিহাসে অন্যতম সর্বাধিক আলোচিত, বিতর্কিত এবং ট্রলড হওয়া একটি চরিত্রের নাম সেফাত উল্লাহ ওরফে সেফুদা। ফেসবুক লাইভে এসে অদ্ভুত অঙ্গভঙ্গি, অশালীন গালাগালি, মদ্যপান এবং বিভিন্ন অবাস্তব ও কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে তিনি নেটিজেনদের কাছে ট্রল এবং মিম (Meme) এর একটি সস্তা খোরাকে পরিণত হন।

বাইরে থেকে তাকে একজন স্রেফ ভাঁড় বা উগ্র মনে হলেও, তার অতীত জীবন অত্যন্ত সমৃদ্ধ, মেধাবী ও উচ্চশিক্ষিত ছিল। নিচে এই বিতর্কিত ব্যক্তির জন্ম, শিক্ষাজীবন, ছেলে-মেয়ে, রাজনীতি এবং তার মানসিক বিকারগ্রস্ত হয়ে ওঠার পেছনের আসল কারণগুলো নিয়ে একটি প্রফেশনাল ও বিস্তারিত বায়োগ্রাফি তুলে ধরা হলো।
এক নজরে সেফাত উল্লাহ সেফুদার জীবনবৃত্তান্ত (Bio-Data)
| বিষয় বিবরণ | ব্যক্তিগত ও পারিবারিক তথ্য |
| আসল নাম | সেফাত উল্লাহ (সামাজিক মাধ্যমে ‘সেফুদা’ নামে পরিচিত) |
| জন্ম ও স্থান | ৫ নভেম্বর, ১৯৪৬ খ্রিষ্টাব্দ; সোনাডাঙ্গা, খুলনা |
| পৈতৃক নিবাস | চেড়িয়ারা গ্রাম, শাহরাস্তি উপজেলা, চাঁদপুর জেলা |
| পিতার নাম | হাজী আলী আকবর (তিনি ত্যাজ্যপুত্র ঘোষণা করেছিলেন) |
| শিক্ষাজীবন | উচ্চশিক্ষা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (JU) |
| সাবেক কর্মস্থল | আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (খণ্ডকালীন) |
| বর্তমান বাসস্থান | ভিয়েনা, অস্ট্রিয়া (১৯৯০ সাল থেকে বর্তমান) |
কালকাল ১. জন্ম, পরিবার এবং বিচ্ছিন্ন পারিবারিক জীবন

সেফাত উল্লাহ ১৯৪৬ সালের ৫ নভেম্বর খুলনার সোনাডাঙ্গায় জন্মগ্রহণ করলেও তার মূল পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তির চেড়িয়ারা গ্রামে।
- বিশাল পরিবার ও বিচ্ছিন্নতা: তার বাবা হাজী আলী আকবর তিনটি বিয়ে করেছিলেন। আপন ও সৎ ভাই-বোন মিলিয়ে সেফুদার মোট ১৫ জনেরও বেশি ভাই-বোন রয়েছে (যার মধ্যে আপন ভাই-বোন ৮ জন)। তার এক বড় ভাই শামছুল আলম মজুমদার চাঁদপুর শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তবে বর্তমানে কোনো ভাই-বোনের সাথেই সেফুদার সুসম্পর্ক বা যোগাযোগ নেই।
- বাবার ত্যাজ্যপুত্র ঘোষণা: তরুণ বয়স থেকেই সেফুদার উশৃঙ্খল আচরণ, বেসামাল কর্মকাণ্ড এবং পারিবারিক অবাধ্যতার কারণে প্রায় ২৫ বছরেরও বেশি সময় আগে তার বাবা তাকে আনুষ্ঠানিকভাবে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন।
২. শিক্ষাজীবন ও অতীত কর্মজীবনের সমৃদ্ধ অধ্যায়

আজকের ফেসবুক লাইভের সেফুদাকে দেখে চেনার উপায় না থাকলেও, তরুণ বয়সে তিনি অত্যন্ত প্রতিভাবান ও তীক্ষ্ণ মেধার অধিকারী ছাত্র ছিলেন।
- উচ্চশিক্ষা: তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত সফলতার সাথে উচ্চশিক্ষা ও ডিগ্রি লাভ করেন।
- সম্মানজনক চাকরি: বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পর তিনি জাতিসংঘের অন্যতম অঙ্গসংস্থা আন্তর্জাতিক শ্রম সংস্থায় (ILO – International Labour Organization) কিছুকাল চাকরি করেন। এছাড়া বিভিন্ন পারিবারিক ও নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, তিনি ১৯৭৯ বা ১৯৮০ সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতাও করেছিলেন।
- প্রবাস জীবন: আশির দশকের মাঝামাঝি (১৯৮৫/১৯৮৮ সালের দিকে) তিনি প্রথমে সৌদি আরব পাড়ি জমান। পরবর্তীতে ১৯৯০ সালের দিকে তিনি ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলে যান। গত তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ভিয়েনাতেই স্থায়ীভাবে একাকী বসবাস করছেন এবং এরপর আর কখনো বাংলাদেশে ফিরে আসেননি।
৩. বৈবাহিক জীবন ও একমাত্র ছেলে-মেয়ের তথ্য
সেফাত উল্লাহর একটি নিজস্ব পরিবার রয়েছে, তবে তা দীর্ঘকাল ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন।
- স্ত্রী: তার স্ত্রী বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের (BTV) একজন সাবেক এবং অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে সেফুদার সাথে তার স্ত্রীর কোনো দাম্পত্য বা পারিবারিক সম্পর্ক নেই।
- একমাত্র ছেলে: সেফুদার কোনো কন্যা সন্তান নেই, তার একটি মাত্র পুত্র সন্তান রয়েছে। পারিবারিক সূত্র অনুযায়ী, তার ছেলে বাংলাদেশে থাকেন না; তিনি বর্তমানে ফিনল্যান্ড অথবা ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন। বাবার সামাজিক সম্মানহানি ও উগ্র ফেসবুক লাইভের কারণে ছেলে তার বাবার থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় চলেন এবং কোনো প্রকার যোগাযোগ রাখেন না।
৪. সে কেন এমন হলো? বিকারগ্রস্ত হওয়ার পেছনের আসল কারণ

উচ্চশিক্ষিত এবং জাতিসংঘের সাবেক কর্মকর্তা হওয়া সত্ত্বেও সেফাত উল্লাহর আজকের এই মানসিক পতনের পেছনে কিছু অত্যন্ত করুণ ও মনস্তাত্ত্বিক কারণ রয়েছে:
- ১. তীব্র একাকীত্ব ও ডিপ্রেশন: ১৯৯০ সালে অস্ট্রিয়ায় যাওয়ার পর সেখানে তিনি ধীরে ধীরে সম্পূর্ণ একাকী হয়ে পড়েন। প্রবাস জীবনের তীব্র একাকীত্ব, পরিবারহীনতা এবং ডিপ্রেশন (মানসিক অবসাদ) থেকে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। ভিয়েনায় বসবাসরত স্থানীয় বাংলাদেশিরাও তার উগ্র আচরণের জন্য তাকে এড়িয়ে চলতেন।
- ২. অতীত জেল ও মানসিক হাসপাতাল: পারিবারিক সূত্রে জানা যায়, তরুণ বয়সে বাংলাদেশে থাকাকালীন একটি গুরুতর পারিবারিক বিরোধের জেরে তিনি কিছুদিন জেল খেটেছিলেন। এমনকি তাকে একবার চিকিৎসার জন্য মানসিক হাসপাতালেও (পাগলা গারদ) পাঠানো হয়েছিল।
- ৩. মারাত্মক মাদকাসক্তি: ভিয়েনায় একাকী থাকার সময় তিনি অতিরিক্ত মাত্রায় মদ্যপান ও ড্রাগে আসক্ত হয়ে পড়েন। নেশাগ্রস্ত অবস্থায় লাইভে এসে মানুষের দৃষ্টি আকর্ষণ (Attention Seeking) করার সস্তা মানসিকতা থেকেই তিনি মূলত নোংরা গালাগালি ও বিকৃত আচরণ শুরু করেন।
- ৪. স্ট্রোকের প্রভাব: ২০১০ সালে সেফাত উল্লাহ একটি বড় ধরনের ব্রেইন স্ট্রোক (Brain Stroke) করেন। স্ট্রোকের পর তার মস্তিষ্কের নিয়ন্ত্রণ, মেজাজ এবং স্নায়বিক উত্তেজনা আরও বেসামাল ও উগ্র হয়ে পড়ে, যা তাকে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধ্বংসাত্মক আচরণ করতে প্ররোচিত করে।
৫. রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ও অবাস্তব কথাবার্তা
সেফুদা সরাসরি বা প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের কোনো মূলধারার রাজনৈতিক দলের (যেমন: আওয়ামী লীগ বা বিএনপি) সাথে যুক্ত নন। তবে ফেসবুক লাইভে এসে তিনি বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে উগ্র কথাবার্তা বলতেন:
- লাইভে রাজনৈতিক অবস্থান: তিনি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শ মেনে চলতেন না। বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশের তৎকালীন সরকার এবং শেখ হাসিনার কঠোর সমালোচনা, কুৎসা রটনা ও অশালীন ভাষায় গালাগাল করতেন।
- কাল্পনিক ও অবাস্তব দাবি: মানসিকভাবে ভারসাম্যহীনতার কারণে তিনি মাঝেমধ্যে নিজেকে “বাংলাদেশের হর্তাকর্তা”, “জাতিসংঘের গোপন প্রতিনিধি” কিংবা “বীর মুক্তিযোদ্ধা” হিসেবে দাবি করতেন (যদিও তার এই দাবির কোনো সত্যতা বা প্রাতিষ্ঠানিক প্রমাণ নেই)। তিনি ভিয়েনায় বসেই বাংলাদেশের মন্ত্রী-এমপিদের পদ থেকে সরিয়ে দেওয়ার মতো অবাস্তব ও হাস্যকর কথাবার্তা বলতেন।
সামাজিক মূল্যায়ন: সমাজবিজ্ঞান ও সাইবার বিশ্লেষকদের মতে, সেফুদা কোনো প্রকৃত সমাজ সংস্কারক বা রাজনীতিবিদ নন; তিনি মূলত একজন তীব্র মানসিক রোগে আক্রান্ত ও মাদকাসক্ত প্রবীণ ব্যক্তি। ইন্টারনেট ব্যবহারকারীরা তার অবাস্তব কথাবার্তা এবং গালাগালিকে সিরিয়াসলি না নিয়ে কেবলই ট্রল, ফানি মিম এবং স্রেফ বিনোদন হিসেবে গ্রহণ করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ড, ভাইরাল কনটেন্ট অ্যানালিসিস এবং সমসাময়িক বিষয়ের নিরপেক্ষ ও তথ্যবহুল গাইডলাইন নিয়মিত পড়তে চোখ রাখুন আমাদের অফিশিয়াল পোর্টাল পালস বাংলাদেশ-এ। আপনার যেকোনো ডিজিটাল প্ল্যাটফর্ম, নিউজ পোর্টাল বা ব্লগ সাইটের জন্য প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং, ওয়েবসাইট অডিট এবং সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) সেবার জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমার নিজস্ব সাইট bdsbulbulahmed.com-এ।



